নীলার জিজ্ঞাসার জবাবে আমি বলেছিলাম- "স্তনযুগল।" সে আমাকে ত্যাগ করেছিলো। সোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম- "তোমার কোমরের ভাঁজ।" দুদ্দাড় ছেড়ে গিয়েছিলো সেও। একই প্রশ্ন শিউলি করলে, আমার জবাব ছিল- "ভরাট নিতম্বের আহ্বান।" শিউলিও আমার ধারেকাছে আসেনি আর। মমতাও জানতে চেয়েছিলো সেই তথ্যটিই, যার উত্তরে বলেছিলাম- "ওষ্ঠাধর।" সেও আমাকে ছুঁড়ে ফেলেছিলো তৎক্ষণাৎ। ওদের প্রত্যেকের কৌতূহলটি ছিল- "আমার মধ্যে কী পছন্দ তোমার?" আমি প্রত্যেকবার সত্যটিই বলেছিলাম। ওরা এখন সুখী সংসারী। ওদের পার্টনাররা নিশ্চয়ই সেই প্রশ্নের জবাবে বলেছিলো- "তোমার হৃদয়।" মানুষ মিথ্যে শুনতে ভালোবাসে। [b] [/b]