কিছু কথা ছিল মনে - বাবান - অধ্যায় ৫৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34519-post-4673878.html#pid4673878

🕰️ Posted on Sat Feb 05 2022 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 86 words / 0 min read

Parent
দেবীর সামনে স্কুলের বই রাখা মনে আছে? বইয়ের ওপর রাখা পেন পেন্সিল গুলো? মনে আছে সেই হাত জোর করে চোখ বুজে মনে মনে প্রার্থনা? মনে আছে দাদা দিদির সাথে বসে রঙিন কাগজ কেটে কেটে দেয়ালে লাগানো? আলোর ঝাড়বাতি নয়, কাগজের ঝালোর? মন পরে মন্ত্রপাঠ? হাতে করে ফুল নিয়ে মায়ের পায়ে অর্পণ আর মনে একটা অদ্ভুত বিশ্বাসের জাগরণ...... সকালবেলার সেই দিনটা, স্কুলকে অন্যভাবে আবিষ্কার করা সেদিন, নতুন চোখে দেখা চারিদিক, প্রতিটা মুহুর্ত আজও আছে মনের অন্তরে...... সেই দেবী আজও আছেন, আমাদের জন্য... সকল সন্তানের জন্য। - বাবান
Parent