কিছু সম্পর্ক - অধ্যায় ৭৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69727-post-6145835.html#pid6145835

🕰️ Posted on Tue Feb 17 2026 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 689 words / 3 min read

Parent
কিছু সম্পর্ক ৯ (চ) এর বাকি অংশ......... জয়, রানী আর আয়শা বেরিয়ে যাওয়ার একটু পরই জান্নাত বের হয়েছিলো। গত রাতে জয়ের কাছ থেকে রাখা ওর কার্ডটা কাজে লাগিয়েছে প্রথমে। নিজের ভিডিও স্টুডিওর জন্য কিছু ডেকোরেশন কিনেছে। উষ্ণ আলো ছোড়ানো ল্যাম্প, একটা কাঠের ফ্রেম, আর দেয়ালে ঝোলানোর জন্য কালো ব্যাকড্রপ কাপড়।  এর পর সোজা ক্যাম্পাসে। একটা জরুরি ক্লাস ছিলো।  ক্লাস শেষে ক্যাম্পাস-লাগোয়া পার্কের গেটে চা খাচ্ছিল কয়েকজন বন্ধুর সাথে।  দুপুরের কড়া রোদ গাছের ঘন ছায়ায় এসে যেন একটু থেমে গেছে।। শুকনো পাতার ওপর হাওয়া বইলে খসখস শব্দ উঠছে। পাশের টং দোকানের কাঁচের বয়ামে বিস্কুটের স্তর, আর কাপে ধোঁয়া উঠছে পাতলা দুধচায়ের। জান্নাত চশমাটা নাকের ওপর একটু তুলে নিয়ে চায়ের গ্লাসে চুমুক দিল। ঠিক তখনই এলো আবরার।জান্নাতকে দেখে হেসে এগিয়ে এলো। এসেই জিজ্ঞাস করলো,“ভাই ছালা (পাট দিয়ে বানানো ভারি বস্তা) এনেছো?” জান্নাত চায়ের গ্লাসটা হাত বদল করে বলল, “কাজ শেষ করো, তারপর দেখি কয়েটা লাগবে। তখন ব্যবস্থা করে দেবো।” জান্নাতের বলা শেষ হয়তেই দুজনেই এক সাথে হেঁসে উঠলো। এর পর জান্নাত আবরারকে চা অফার করলো। দুজনে চা খেতে খেতে স্ক্রিপ্ট নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে লাগলো। আবরার বেশ ভালো কিছু সাক্রাস্টিক আইডিয়া দিলো। জান্নাত নিজেও কিছু যোগ করলো। কাগজে পয়েন্ট লিখতে লিখতে আঙুলে কালি লেগে গেল, তবু খেয়াল করলো না। মনে মনে জান্নাত খুশি। আবরার কাজের ছেলে। বেশ উন্নত স্যাটায়ার করেছে। স্যাটায়ারের সাথে রাজনৈতিক খোঁচা বেশ গভিরে লাগবে। তবে জান্নাত দ্বিতীয় বারের মত সাবধান করে দিলো—রাজীব যেন এখানে রানী আর জয়ের ইনভলভমেন্ট না বোঝে। কারণ এডিটিং তো রাজীবই করবে। “আরে না না, কিছুতেই বুঝবে না। এক জয় সাহেবকে শত্রু বানিয়েই লাইফ হেল হয়ে গেলো। সাথে সাথে রাজীব ভাই কেও ক্ষেপাতে চাই না।” আবরার হালকা মাথা নাড়িয়ে বলল। চায়ের কাপে শেষ চুমুকটা নিয়ে একটু থামল। তারপর সিরিয়াস হয়ে কিছু বলতে যাচ্ছিল। জান্নাত ওকে মাঝপথেই থামিয়ে দিলো। “আবরার, তুমি শুধু স্ক্রিপ্ট দেখো। আমি বাকিটা দেখছি।” “ওকে বস হয়ে যাবে। তুমি শুধু আমার চটের বস্তার ব্যবস্থা রেখো।” “সেটা আমি দেখবো।” জান্নাত মুখ টিপে হেঁসে বলল। তবে ওর চোখে কিসের যেন একটা ছায়া—দৃঢ়তা, নাকি আসন্ন ঝড়ের জন্য প্রস্তুতি—বোঝা গেল না।   কিছুক্ষণ পর আবরার রহিম এর খবর জানতে চাইলে জান্নাত বলল,“ছোট আব্বু এখন ভালো। কেবিনে দিয়েছে। আমি লাঞ্চের পর যাবো। তুমি চাইলে আমার সাথে যেতে পারো।” প্রথমে আবরার রাজি হয়ে গেলো। কিন্তু পরক্ষণেই কাপে জমে থাকা চায়ের আস্তরণটা আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে বলল,“সেখানে কি কেষ্ট সাহেব থাকবে?” জান্নাত হেঁসে বলল,“থাকতেও পারে।” “ওরে বাবা, আমার দরকার নেই। তুমি আমার পক্ষ থেকে কন্ডোলেন্স দিয়ে দিয়ো আঙ্কেলকে… আর রাধাকেও।” জান্নাত ভ্রু নাচিয়ে বলল,“জয়ের সামনেই দেবো?” আবরার নাটকীয় কাতরতায় বলল,“ভাই, আমি মরলে তোমাকে কে এতো সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দেবে?”   *****     এদিকে রাজীব , রানী আর জয় চলে জাওয়ার পর আর রিক্সার জন্য ওয়েট করেনি । নিজেই এক টুকরো কাপর আর বাইকের সিট পরিস্কার করেছে । বাইক নিয়েই বাড়ি ফিরেছে। বাসায় ফিরে বেশ লম্বা সময় নিয়ে সাওয়ার নিয়েছে।  নির্ঘুম রাত আর মানসিক উত্তেজনায় শরীর তেতে ছিলো , শীতল পানির স্পর্শ অনেকটাই সেই তাপ দূর করতে সক্ষম হয়েছে । কিন্তু একটা ব্যাপার কিছুতেই মন থেকে মুছতে পারছে না । জয়ের সাথে রানীর মেলামেশা , ঠিক অপছন্দ নয় , কিন্তু মনের মাঝে একটা খচখচ রয়েই জাচ্ছে । রাজীব জয় কে চেনে , জয় রানীকে অন্য চোখে দেখবে না। কিন্তু আবার এও মনে আসে , ও কি জয় কে পুরোপুরি চেনে? সেই রাতে জয় যেই ধরনের নোংরা ইঙ্গিত করেছিল । সেটা ওর চেনা জয়ের পক্ষে সম্ভব ছিলো না ।   তবে রানীর আচরন ওকে কিছুটা সস্তি দিচ্ছে , ও জয়ের সাথে সামনে বসেনি , বসেছে পেছনে । নিরাপদ দূরত্ব রেখেই চলছে । আর রাজীবের বিশ্বাস আছে রানীর উপরে । জয়কে ছোট বেলা থেকে চেনার পর ও জয়ের দিকে ঝুকবে না।   গোসলের পর শরীরের ক্লান্তি যেন হঠাৎ করেই জেঁকে বসে। শীতল পানি শরীরটাকে একরকম আদুরে করে ফেলেছে—পেশিগুলো ঢিলে হয়ে গেছে, চোখের পাতা ভারী।এখন আর সহ্য হচ্ছে না নরম বিছানার ছোঁয়া পাওয়ার অপেক্ষা। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতেই বিছানায় গা এলিয়ে দেয় রাজীব। গদি নরম। চাদরে ধোয়া কাপড়ের হালকা গন্ধ। শরীরটা ধীরে ধীরে ডুবে যায়। কিন্তু মনে সেই অস্বস্তি। জয়ের সাথে রানীর মেলামেশা। সেই রাতের নোংরা ইঙ্গিত। রানীর পেছনে বসা—একটা ছোট্ট স্বস্তি। আবারও প্রশ্ন—সে কি জয়কে পুরো চেনে? গতকাল থেকে ঘটে যাওয়া একটার পর একটা ঘটনা রাজীবের মস্তিষ্ককে আরও কিছুক্ষণ জাগিয়ে রাখে। ভাবনাগুলো মাথার ভেতর গোল হয়ে ঘুরতে থাকে। তারপর ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে আসে। ক্লান্তি শেষ পর্যন্ত জয়ী হয়। রাজীব হার মানে।   *******  
Parent