ছোটবেলার দুস্টুমি - অধ্যায় ১
মলয় ওর বাবা-মায়ের একমাত্র ছেলে। ওরা থাকে কেতুগ্রামে, তার দাদার আমলের বিশাল এক জমিদার বাড়িতে। জমিদারী উঠে গিয়েছে বহু আগেই। তবে মলয়ের বাবা, মলয় গ্রুপ অফ ইন্ড্রাস্টিজের এম.ডি. অমল বাবু আজও তার বংশের আভিজাত্য বজায় রেখেছেন। তাই কোলকাতায় তার বাড়ির অভাব না থাকলেও ছেলেকে নিজের পৈত্রিক বাড়িতে রেখে মানুষ করছেন। বাবা মায়ের একমাত্র ছেলে হলে যা হয়, মলয়কে সবাই মাথায় তুলে রেখে বড় করেছে।
তবে দুস্টুমি দিয়ে সবাইকে সবসময় তটস্থ করে রাখলেও বুদ্ধিতে সবাইকে তাক লাগিয়ে দিতেও কার্পন্য করেনি সে। তাই এই বছর বারো ক্লাসে উঠেও যেন সে তার মায়ের কাছে আজও ছোট। মায়ের সাথে দুপুরের খাবার খেতে বসে খাবারের উপর যেন হামলে পড়লো সে। কলেজে রেজাল্ট আনতে গিয়ে বন্ধুদের সাথে একচোট ফুটবল খেলে এসেছে। তাই ক্ষুধায় সে আইঢাই করছিল।
‘ধুর বোকা ছেলে এভাবে খায় মানুষ?’ মলয়ের মা বলে উঠেন।
‘মমম…খায় তো, স্টেশনের কুলিরা খায়’ মলয় ভাত মুখে নিয়ে বলে।
‘হ্যা বেশ এক কুলি হয়েছিস! সে যাক গে, তোর ছোট মাসি ফোন দিয়েছিল। অঙ্কিতার পরীক্ষা শেষ, তাই কাল আমাদের এখানে আসছে কয়েকদিনের জন্য বেড়াতে, অনুর কথা মনে আছে না তোর?’
মলয়ের হাত থেকে মুরগীর রানটা পড়ে যায়। সে মায়ের দিকে হা করে তাকিয়ে থাকে। মলয়ের মা ওর এ অবস্থা দেখে মৃদু হাসেন।
‘কিরে অনু আসবে শুনে এমন হা হয়ে গেলি কেন, ছোটকালে তোরা দুটিতে মিলে যা করতি না! তোরা একসাথে হলে আমাদের বাড়িতে থাকাই দায় হয়ে যেত, দুই মিনিট পরপর ঝগড়া’
মলয় মুখের হা বন্ধ করে ভাতের দিকে একবার তাকিয়ে তারপর আবার মায়ের দিকে তাকায়।
‘যাক,এবারে আমার ছুটিটার বারোটা বাজাবার ব্যাবস্থা করেই ফেলছ তাহলে’ দীর্ঘশ্বাস ফেলে বলে।
‘কেন?’ মলয়ের মা অবাক হয়ে জিজ্ঞাসা করেন।
‘সেটাও আবার বলে দিতে হবে? অনুর জ্বালাতনে কি টেকা যায়?’
মলয়ের কথা শুনে ওর মা আবার হেসে ফেলেন। ‘ওরে বোকা ছেলে অনু কি আর সেই ছোট্ট দুস্টু মেয়েটি আছে রে? সেবার তো আমার সাথে কোলকাতায় গেলি না, গেলে দেখতি কি সুন্দর হয়েছে অনু, আর সেই দুস্টুমিও যেন কোথাও উড়ে গিয়েছে, অনেক লক্ষী হয়ে গিয়েছে মেয়েটা। দেখিস এবার তোর ছুটিটা দারুন কাটবে’
‘তা তো বটেই! হাহ! অনু লক্ষ্যী হলে তো হয়েছিলই…’ মলয় ফোড়ন কাটে।
‘যাহ! এস বলিস না, অনু কত ভালো মেয়ে, ও আসলেই দেখিস’
‘তা তো দেখবই, যত্তসব’ মলয় রাগে গজগজ করতে করতে ভাতের দিকে নজর ফেরায়।
মলয়ের মা তো আর জানতেন না যে ওনার চেয়ে মলয়ই অঙ্কিতাকে ভালো চিনত।