মায়ের বান্ধবী - অধ্যায় ২১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-72133-post-6172049.html#pid6172049

🕰️ Posted on Sun Mar 29 2026 by ✍️ Orbachin (Profile)

🏷️ Tags:
📖 1811 words / 8 min read

Parent
২০ সন্ধ্যায় বাসায় ফিরলাম। ড্রয়িংরুমে তনিমা আন্টি বসে আছেন। পরনে একটা হালকা নীল শাড়ি। ওকে দেখে মনে হলো বেশ ক্লান্ত। আমি পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বললাম, 'দেখা হলো বান্ধবীর সাথে?' আন্টি ম্লান হেসে মাথা নাড়লেন। কোনো কথা বললেন না। পরদিন শুক্রবার। তারপর শনিবার। এই দুই দিন বাবা আর মায়ের অফিস নেই। সারাটা দিন ফ্যামিলি টাইম। মা আজ জম্পেশ রান্নাবান্না করেছেন। দুপুরে কাচ্চি বিরিয়ানি আর বোরহানি। বিকেলে সবাই মিলে বসে ‘তামিম নুর’ এর সিনেমা দেখলাম—‘উৎসব’। সিনেমা দেখতে দেখতে আমার মাথা কাজ করছিল না। সোফার একদিকে বাবা-মা বসে আছেন, অন্য কোণায় তনিমা আন্টি। আমি ফ্লোরে কার্পেটের ওপর বসেছি। টিভির আলোয় আন্টির মুখটা মাঝে মাঝে ঝলসে উঠছে। আমাদের দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না, এমনকি চোখের চাহনিও খুব কম। বাবা-মা সামনে থাকলে আমরা দুজনেই অদ্ভুত এক গাম্ভীর্যের দেয়াল তুলে রাখি। শুক্রবার রাতে সবাই যখন ঘুমাতে গেল, আমি রাত দুটোর দিকে পা টিপে টিপে আন্টির ঘরের সামনে গেলাম। ভাবলাম, দরজাটা হয়তো গত কয়েকদিনের মতো খোলাই থাকবে। কিন্তু দরজার হ্যান্ডেল ঘোরাতেই বুঝলাম—ভিতর থেকে লক করা। বুকের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল। মেসেজ দিলাম— 'দরজা বন্ধ কেন?' মিনিট তিনেক পর রিপ্লাই এল— 'খুব ক্লান্ত লাগছে রে তন্ময়। আজ থাক। মা-বাবা বাসায়, রিস্ক নেওয়া ঠিক হবে না।' শুক্র-শনিবার এভাবেই কাটল। সবার সাথে ঘুরলাম, আড্ডা দিলাম, খেলাম। বাইরে থেকে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আমার ভেতরে একটা আগ্নেয়গিরি ফুটছে। আন্টির সাথে আমার দূরত্বটা এই দুই দিনে মাইল মাইল বেড়ে গেছে বলে মনে হচ্ছে। তিনি যেন সচেতনভাবেই আমাকে এড়িয়ে চলছেন। বাবা-মা বাসায় থাকলে তিনি নিজেকে এমনভাবে পর্দার আড়ালে নিয়ে যান যে তাকে চেনা মুশকিল হয়। শনিবার রাতের ডিনারটা ছিল একটু স্পেশাল। মা চিকেন রোস্ট আর পোলাও করেছেন। টেবিলে সবাই বেশ হাসিখুশি মেজাজে খাচ্ছেন। বাবা তনিমা আন্টিকে জিজ্ঞেস করলেন, 'তনিমা, তোমার তো সব কাজ শেষ। জমিজমা বিক্রি হয়ে গেছে, টাকাও ব্যাংকে। এখন কী প্ল্যান?' তনিমা আন্টি ভাতের গ্রাস মুখে তুলে চিবুতে চিবুতে খুব শান্ত গলায় একটা বোমা ফাটালেন। 'হ্যাঁ জামিল ভাই, সবকিছুই শেষ করে ফেলেছি। এবার তো ফিরতে হবে।' মায়ের হাত থেমে গেল। 'ফিরতে হবে মানে? কবে?' আন্টি খুব নির্লিপ্ত গলায় বললেন, 'আগামী মঙ্গলবার রাতের ফ্লাইটে। গত পরশু যখন বের হলাম, তখনই টিকিটটা কেটে এসেছি।' মা সাথে সাথে হা হা করে উঠলেন। 'মঙ্গলবার? পরশুই তো মঙ্গলবার! এত তাড়াতাড়ি কেন তনিমা? আরও কয়েকটা দিন থাকতি। সামনেই তো তন্ময়ের বার্থডে আসছে।' আন্টি হাসলেন। 'আর থেকে কী হবে রে রাশেদা? ওখানে তো একা থাকতে হয়। আমার কাজ তো সব গোছানো। তাছাড়া ওখানে আমার কিছু প্রফেশনাল কমিটমেন্ট আছে, ফিরতে হবে।' বাবার সাথে মায়ের বিদায়ী স্মৃতি, বিদেশের জীবন, আর আন্টির এখানকার আতিথেয়তা নিয়ে অনেক আবেগঘন কথা হলো। মা কাঁদলেন না ঠিকই, কিন্তু তাঁর কণ্ঠস্বর ভারী হয়ে এল। তিনি তনিমা আন্টিকে আরও থেকে যাওয়ার অনুরোধ করলেন বারবার। আমি চুপচাপ বসে ছিলাম। আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। মঙ্গলবার? আর মাত্র তিন দিন? তনিমা আন্টি আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না? টিকেট কেটে ফেললেন, অথচ আমরা সাতটা রাত এক বিছানায় কাটালাম! আমাদের শিমুলিয়ার সেই শপথগুলো কি কেবল ওই নড়বড়ে খাটের ক্যাঁচক্যাঁচানির মতোই ঠুনকো ছিল? আন্টি হঠাৎ আমার দিকে তাকালেন। 'কী রে তন্ময়? কিছু বলবি না?' আমি ভাতের একটা বড় লোকমা মুখে দিয়ে চিবুতে চিবুতে বললাম, 'কী বলব আন্টি? আপনি তো আর চিরকালের জন্য আসেননি। কাজের জন্য এসেছিলেন, কাজ শেষ হয়েছে, চলে যাবেন। এটাই তো স্বাভাবিক।' মুখে কথাটা খুব লজিক্যাল শোনালেও আমার ভেতরে তখন রাগের তুফান বইছে। আমার ইচ্ছে করছিল টেবিলটা উল্টে দিই। চিৎকার করে বলি— 'চলে যাবে মানে? বললেই হলো? তুমি আমার শরীর দখল করেছ, আমি তোমার আত্মা দখল করেছি—এখন তুমি বলছ কাজ শেষ?' মায়ের সামনে আন্টি আমাকে একটা ধন্যবাদ দেওয়ার মতো হাসি দিলেন। 'তন্ময়কে নিয়ে আমার কোনো চিন্তা নেই। ও এখন অনেক ম্যাচিউর। ও জানে লাইফ মানেই মুভিং অন।' মুভিং অন! কী সহজ শব্দ! আমি ডাইনিং টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। হাত ধোয়ার সময় আয়নায় নিজের দিকে তাকালাম। আমার চোখ দুটো টকটকে লাল। ক্রোধে আমি কাঁপছি। মনে মনে বললাম, ‘তনিমা, তুমি কোথাও যাবে না। তুমি আমার। আমার সাথে থাকবে। তোমাকে আমি ছাড়ব না। প্রয়োজনে সবাইকে বলে দেব আমাদের সম্পর্কের কথা। মা-বাবাকে বলব আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বউ করে তোমাকে আগলে রাখব।’ কিন্তু পরক্ষণেই আমার ভেতরের বাস্তববাদী সত্তাটা হেসে উঠল। তনিমা আন্টি আমার মায়ের বয়সী। তাঁর সাথে আমার বিয়ে এই সমাজ মেনে নেবে? মা কি আমাকে ত্যাজ্যপুত্র করবেন না? আন্টি কি রাজি হবেন আমার মতো এক স্টুডেন্টের সাথে সারা জীবন কাটাতে? নাকি আমার এই পঁচিশ বছর বয়সের আবেগ তাঁর কাছে কেবল এক চিলতে বিনোদন? বালিশে মুখ গুঁজে শুয়ে রইলাম। তনিমা আন্টির ‘চলে যাওয়া’র খবরটা আমার সারা শরীরের রক্তকে বিষিয়ে দিচ্ছে। এই অসম লড়াইয়ে আমি কি হেরে যাব? নাকি মঙ্গলবারের আগে আরও কোনো নাটক বাকি আছে? শনিবার রাতের ওই ডিনার টেবিলের পর থেকে আমার মাথার ভেতরটা একটা তপ্ত মরুভূমি হয়ে আছে। তনিমা আন্টি চলে যাচ্ছেন—মঙ্গলবার রাতের ফ্লাইটে। কথাটা তিনি কত সহজে বললেন! যেন কোনো মেলা শেষ হয়েছে, এখন প্যান্ডেল খুলে বাড়ি ফেরার সময়। আমার সাথে কোনো আলোচনা নেই, কোনো পরামর্শ নেই, এমনকি বিদায়ের সুরটুকু আগে থেকে একবার শোনানোর প্রয়োজনও মনে করেননি তিনি। আমি নিজের ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। বুকের ভেতরটা ধকধক করছে রাগে। আমার মনে হচ্ছিল, এই কয়েকদিনের সবটুকু মুহূর্ত কি তবে কেবল একটা ‘প্রজেক্ট’ ছিল? তনিমা আন্টি জমিজমা বিক্রি করেছেন, টাকাপয়সা গুছিয়েছেন, আর সেই সাথে আমার সাথে সময় কাটিয়ে শরীরের একঘেয়েমি কাটিয়েছেন? কাজ শেষ, এখন তিনি ফিনিশ লাইনে দাঁড়িয়ে হাত নাড়ছেন। রাত একটার দিকে দরজায় খুব মৃদু একটা শব্দ হলো। কেউ যেন নখ দিয়ে দরজার কাঠে আঁচড় কাটছে। আমি জানি ওটা কে। তনিমা আন্টি এসেছেন। হয়তো কোনো কৈফিয়ত দিতে, অথবা শেষবারের মতো চার্জার কানেক্ট করার বাহানা করতে। আমি নড়লাম না। একটু পর ফোনের স্ক্রিন জ্বলে উঠল। হোয়াটসঅ্যাপ মেসেজ। 'তন্ময়, দরজা খোল। কথা আছে।' আমি রিপ্লাই দিলাম না। কিছুক্ষণ পর আবার মেসেজ— 'তন্ময়, তুই কি রেগে আছিস? প্লিজ, কথা বল।' আমি এবার টাইপ করলাম— 'আমার শরীর ভালো না আন্টি। ঘুমিয়ে পড়েছি। কাল কথা হবে।' মিথ্যে কথা। আমার চোখে ঘুম নেই। আমার চোখে এখন কেবল অপমানের জ্বলুনি। তিনি আমাকে ‘তুই’ বলে মেসেজ দিচ্ছেন, যেন আমি এখনো সেই ছোট্ট তন্ময়। অথচ বিছানায় তিনি যখন আমার বাহুবন্ধনে থাকেন, তখন আমি ‘আন্টি’র ভাতিজা নই, আমি ছিলাম তাঁর পুরুষ। এই দ্বৈত আচরণ আমাকে বিষিয়ে দিচ্ছে। রবিবার সকালে মা ডাকার আগেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। নাস্তা করার রুচি নেই। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, 'কিরে, এত ভোরে কোথায় যাস? আজ তো তোর ক্লাস দেরিতে না?' আমি জুতো পরতে পরতে বললাম, 'লাইব্রেরিতে কাজ আছে মা। অনেক পড়া জমে গেছে।' তনিমা আন্টি তখনো তাঁর ঘর থেকে বের হননি। আমি চাইনি তাঁর সাথে আমার চোখাচোখি হোক। জ্যাম ঠেলে ক্যাম্পাসে পৌঁছাতে পৌঁছাতে আমার মাথার ভেতরটা আরও বিগড়ে গেল। সকাল এগারোটার দিকে ক্লাসে বসে আছি, ফোন ভাইব্রেট করে উঠল। তনিমা আন্টি। আমি কলটা লাল বাটন টিপে কেটে দিলাম। মুহূর্ত পরেই মেসেজ এল— 'ফোন কাটলি কেন? কথা বল।' আমি রিপ্লাই দিলাম— 'ক্লাসে ব্যস্ত। স্যার সামনে দাঁড়িয়ে আছেন।' আসলে সামনে কোনো স্যার নেই, সামনে আছে একরাশ শূন্যতা। আমি ফোনের স্ক্রিন অফ করে পকেটে ঢুকিয়ে রাখলাম। ক্লাসের ব্রেকে আনিশা জান্নাত এল। ও আজ একটা সাদা জামদানি পরেছে, কপালে নীল টিপ। ওকে বেশ স্নিগ্ধ লাগছে। ও কাছে আসতেই রাশেদ আর সজল যথারীতি ‘আমরা আসছি’ বলে কেটে পড়ল। আমি মনে মনে ওদের ধন্যবাদ দিলাম। অন্তত আনিশার সাথে কথা বললে মাথাটা একটু অন্যদিকে ঘুরবে। আনিশা পিলারে হেলান দিয়ে বলল, 'আজকাল তোমার ভাবসাব তো দেখছি আকাশচুম্বী। কী ব্যাপার তন্ময়? বন্ধুদের সাথেও ঠিকমতো আড্ডা দিচ্ছ না। তুমি কি সত্যিই কোনো প্রেমে-ট্রেমে পড়লে নাকি?' আমি ম্লান হাসলাম। 'প্রেম করার সময় কোথায় আনিশা? আমি তো ঝামেলায় আছি।' 'কী ঝামেলা? ওই যে বললে ফ্যামিলি প্রবলেম? শেয়ার করা যায় না?' আমি ওর চোখের দিকে তাকালাম। এই নিষ্পাপ চোখে যদি বলি আমার মা’র বান্ধবীর সাথে আমার কী চলছে, তবে আনিশা হয়তো অজ্ঞান হয়ে যাবে। আমি বললাম, 'না, ওসব কিছু না। এমনিই।' আনিশা একটু ঝুঁকে এল। ওর চুলের ঘ্রাণ নাকে লাগছে। 'তুমি জানো, আমি যে নিজে থেকে এসে দুই দিন কথা বললাম, সবাই ভাবছে আমি তোমার ওপর ক্রাশ খেয়েছি। এমন ভাব করলে গতদিন যেন আমাকে চেনোই না। তুমিও কি তাই ভাবছো?' আমি নির্লিপ্ত গলায় বললাম, 'আরে না। আমি ওসব ভাবার সময় পাই না। তোমার সাথে আমার ওইভাবে কখনো আলাপ নেই তো, তাই আচমকা কথা বলতে একটু জড়তা কাজ করে।' আনিশা ঠোঁট উল্টে বলল, 'আলাপ করোনি কেন? আলাপ তো মানুষই করে। নাকি তোমার কোনো স্পেশাল কেউ আছে যার ভয়ে তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো না?' আমরা কিছুক্ষণ এদিক-ওদিক আলাপ করলাম। আনিশা অনেক কথা বলল—ওর প্রিয় সিনেমা, ওর গানের কলেজ। আমি শুধু শুনলাম। আমার কান ওর কথায় থাকলেও মন ছিল ফোনের ভাইব্রেশনের দিকে। কিছুক্ষণ পর আবার ফোন এল তনিমা আন্টির। এবারও আমি কেটে দিলাম। মেসেজ লিখলাম— 'বললাম না ব্যস্ত? বারবার ফোন দিচ্ছেন কেন?' আনিশা খেয়াল করল। 'কার ফোন? বারবার কাটছ যে?' আমি বললাম, 'বাসার একজন রিলেটিভ। বিরক্ত করছে।' আনিশা অদ্ভুত চোখে তাকাল। 'রিলেটিভকে কেউ এভাবে ইগনোর করে? তুমি দিন দিন রহস্যময় হয়ে উঠছ তন্ময়।' বিকেলে আমি ইচ্ছে করেই ক্যাম্পাসে আড্ডা দিলাম। শাহবাগে গিয়ে চা খেলাম। বাসায় ফিরতে ইচ্ছে করছিল না। তনিমা আন্টিকে একা ফেস করার সাহস বা রুচি আমার নেই। আমি চাইছিলাম বাবা-মা বাসায় ফেরার পর আমি ঢুকি। একটা বাফার জোন দরকার ছিল। রাত আটটার দিকে বাসায় ফিরলাম। বাবা আর মা ড্রয়িংরুমে বসে চা খাচ্ছিলেন। তনিমা আন্টি সোফার এক কোণায় চুপচাপ বসে। আমি ঢুকতেই মা বললেন, 'তন্ময়, এত দেরি করলি কেন আজ? তোর আন্টি তোকে কতবার ফোন দিয়েছে।' আমি নির্লিপ্ত গলায় বললাম, 'ফোন সাইলেন্ট ছিল মা। খেয়াল করিনি।' রাতের ডিনার টেবিলটা ছিল পাথরের মতো ভারী। বাবা অফিসের কাজ নিয়ে কথা বলছিলেন, মা সেটার জবাব দিচ্ছিলেন। তনিমা আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, 'তন্ময়, কাল ক্লাসে যাস না তো বাবা। আমি তো মঙ্গলবার চলেই যাচ্ছি। কিছু গিফট কিনতে হবে বান্ধবীদের জন্য। তুই একটু নিয়ে যাবি আমাকে? একা একা ঠিক চেনা যায় না।' আমি ভাতের থালা থেকে চোখ না তুলেই খুব রুক্ষ স্বরে বললাম, 'আমার কাল ইম্পরট্যান্ট ক্লাস আছে। তাছাড়া অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি পারব না। আপনি বরং মৃন্ময়কে নিয়ে যান। ও তো ফ্রি আছে।' টেবিলের সবাই স্তব্ধ হয়ে গেল। মৃন্ময় আমার দিকে বড় বড় চোখে তাকাল। মা’র মুখটা রাগে লাল হয়ে উঠল। মা চামচটা প্লেটে সজোরে রেখে বললেন, 'এসব কী ধরণের ব্যবহার তন্ময়? তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস! তোর আন্টি পরশু চলে যাবে, তোকে একবার নিয়ে যেতে বলেছে, আর তুই ক্লাস দেখাচ্ছিস? গত এক সপ্তাহ যে ক্লাস ফাঁকি দিলি, তখন কোথায় ছিল তোর পড়াশোনা?' আমি তনিমা আন্টির দিকে তাকালাম। তাঁর মুখে এক ধরণের শান্ত, করুণ অভিব্যক্তি। যেন তিনি খুব বড় একটা আঘাত পেয়েছেন। এই অভিনয়টা তিনি খুব ভালো পারেন। মা আবার বললেন, 'কাল কোনো ক্লাস-ফ্লাস নেই। তুই বাসায় থাকবি। তনিমা যেখানে যেতে চায়, তুই নিয়ে যাবি। আমার অবর্তমানে তুইই এ বাসার দায়িত্বশীল। বুঝলি?' বাবার গলাটাও আজ গম্ভীর। 'তন্ময়, মায়ের কথা শোন। গেস্ট চলে যাচ্ছে, এটুকু সৌজন্য তো দেখানো উচিত।' আমি আর কোনো প্রতিবাদ করলাম না। ঝটপট খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। ফোনটা চার্জে দিয়ে সুইচ অফ করে রাখলাম। আমার রাগ তখন আগ্নেয়গিরির পর্যায়ে। মনে হচ্ছিল চিৎকার করে বলি— 'উনি গেস্ট নন মা! উনি তোমার ছেলের সর্বনাশ করেছেন, অথবা তোমার ছেলে ওনার সর্বনাশ করেছে! এই নাটকের যবনিকা মঙ্গলবারে পড়ছে না!' সারারাত আমি ছটফট করলাম। ঘুম আসছিল না। ভোরের দিকে যখন জানালার বাইরে ভোরের আলো ফ্যাকাশে হয়ে এল, তখন শরীরটা এলিয়ে পড়ল। অদ্ভুত এক জ্বালা ধরা ঘুম। ~ বন্ধুগণ, আমি গল্পের সমাপ্তির দিকে এগুচ্ছি। ২৪-২৫ চ্যাপ্টারে লেখাটা শেষ হবে। আপাতত আমার আর লেখা বড় করার প্ল্যান নাই। অযৌক্তিকভাবে তনিমা-তন্ময়ের বিয়ে কিংবা এই সম্পর্কে অন্য কাউকে টেনে আনার কোন প্রয়োজন আমি দেখছি না। তবে কারো মাথায় কোন ভাল আইডিয়া থাকলে ইনবক্সে জানাবেন, আমি ভেবে দেখব গল্প আগানো যায় কিনা।
Parent