মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ১৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-72560-post-6160623.html#pid6160623

🕰️ Posted on Wed Mar 11 2026 by ✍️ RockyKabir (Profile)

🏷️ Tags:
📖 1703 words / 8 min read

Parent
একাদশ অধ্যায় দুপুরের রোদটা বেশ কড়া। দেখে মনে হচ্ছে কলেজের বিশাল ফুটবল মাঠের ওপর কেউ যেন এক গামলা গলে যাওয়া সোনা ঢেলে দিয়েছে।  ফুটবল মাঠটা কলেজের পেছনে অবস্থিত। আজ সেখানে কলেজের ইন্টার-ডিপার্টমেন্টাল ফুটবল টুর্নামেন্টের জন্য সিলেকশন ট্রায়াল চলছে। মাঠের চারপাশে বেশ কিছু স্টুডেন্ট জড়ো হয়েছে খেলা দেখতে।  সবুজ ঘাসের উপর খেলোয়াড়দের বল নিয়ে দাপাদাপি, কেউ রোদের পরোয়া করছে না। ঘামের সঙ্গে একটা বুনো, আদিম গন্ধ বাতাসে ভাসছে, বুঝি বা এটাকেই অ্যাড্রিনালিন বলে ?  অয়ন চ্যাটার্জী রাইট উইং ধরে বিদ্যুৎবেগে বল নিয়ে ছুটে যাচ্ছে। ধুলোয় মাখা সাদা জার্সিটা তার শরীরে ঘামে লেপ্টে আছে, পেশিবহুল উরু দুটো ঘামে চকচক করছে। ঘামে ভেজা চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে। তার শ্বাস-প্রশ্বাস এত দ্রুত যে দূর থেকেও তার বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। অয়নের চোখের দৃষ্টিতে কোনো ফোকাস নেই, কেবল আছে এক আদিম, বন্য আক্রোশ। সে যেন আজ যুদ্ধ করতে নেমেছে। তার চোখের সামনে কোনো গোলপোস্ট নেই, কোনো ডিফেন্ডার নেই। গতরাতের সেই ল্যাপটপের স্ক্রিনে দেখা 'মিস' আর 'সিঙ্গেল' শব্দদুটো এখনো তার মাথার ভেতরে হাতুড়ি পেটাচ্ছে। এর উপরে কালকে ক্যাফেটেরিয়ায় কবীরের মুখে শোনা বিক্রম মালহোত্রার সেই নোংরা বাজির কথাগুলো তাকে কাল সারারাত ঘুমোতে দেয়নি। তার মনের ভেতর জমে থাকা সমস্ত অন্ধকার, সেই রাতের ট্রমা আর নিজের জন্মদাত্রী মায়ের প্রতি তার অধিকারবোধ, সবকিছু যেন আজ তার পায়ের পেশিতে এসে জড়ো হয়েছে। বিপক্ষের ডিফেন্ডার, থার্ড ইয়ারের একটা বেশ লম্বা-চওড়া ছেলে অয়নকে ট্যাকল করতে এল। স্বাভাবিক নিয়মে অয়নের উচিত ছিল বলটা পাস করে দেওয়া। কিন্তু সে তা করল না। অয়নের চোখের সামনে ওই ছেলেটার মুখের জায়গায় বিক্রমের মুখটা ভেসে উঠল। অয়ন বলটা সাইডকাট করে চরম স্পিডে ছেলেটার সাথে একটা ফিজিক্যাল শোল্ডার-চার্জ করল। ধড়াস! ছেলেটা ছিটকে গিয়ে পড়ল মাঠের খসখসে ঘাসের ওপর আর অয়ন বল নিয়ে বক্সে ঢুকে সোজা শট মারল। বল জালে জড়িয়ে গেল। "হুইইইপ!"  রেফারির বাঁশি তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। "ফাউল! ফাউল!" রেফারি বাঁশি বাজিয়ে দৌড়ে এলেন। কলেজ টিমের কোচ, মিঃ সেনগুপ্ত, কড়া চেহারার একজন প্রৌঢ় মানুষ, সাইডলাইন থেকে দৌড়ে এলেন। "চ্যাটার্জী! হোয়াট দ্য হেল আর ইউ ডুয়িং? এটা ফুটবল মাঠ, কোনো রেসলিং রিং নয়!"  তিনি গর্জে উঠলেন।  "তোমার স্পিড আছে, স্কিল আছে, কিন্তু তোমার মাথায় সবসময় আগুন জ্বলছে। এই অ্যাগ্রেশন নিয়ে তুমি কোনোদিনও টিমে টিকতে পারবে না। কন্ট্রোল ইওর টেম্পার!" অয়ন তখন হাঁপাচ্ছিল। তার বুকটা হাপরের মতো ওঠানামা করছে। কপালের ঘাম চিবুক বেয়ে টপটপ করে মাটিতে পড়ছে। সে ঘাড় নিচু করে কোচের বকুনিটা হজম করে নিল।  একটু ধাতস্থ হবার পরে সে মাঠের ধারে গিয়ে একটা জলের বোতল নিয়ে মাথায় কিছুটা জল ঢালল। ঠান্ডা জলটা ঘাড় বেয়ে নামতেই তার মাথার ভেতরের উত্তাপটা যেন একটু কমল। কোচের কথাগুলো তার মাথায় ঘুরতে লাগল। সে জানে কোচ ঠিক বলছেন। কিন্তু তার ভেতরের এই অন্ধকার, দমবন্ধ করা হতাশা সে কোথায় গিয়ে উগরে দেবে? তার মা, তার দেবী আজ ক্যাম্পাসের আলোচনার বিষয়। আর সে এখানে একটা সাধারণ ফার্স্ট ইয়ারের ছাত্র হয়ে মাঠে পড়ে আছে! মাঠের একপাশে জলের বোতল নিয়ে দাঁড়ানো কবীর আর রনি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। "ভাই, অয়ন আজ পুরো খ্যাপা ষাঁড়ের মতো খেলছে। কী হয়েছে ওর?", রনি ফিসফিস করে বলল। কবীর মাথা নাড়ল, "জানি না ভাই। মনে হচ্ছে কোনো কারণে চরম ডিস্টার্বড।" অয়ন বোতল থেকে এক ঢোঁক জল খেয়ে মাথায় বাকি জলটা ঢেলে দিল। তাকে শান্ত হতে হবে, ইমোশন তাকে দুর্বল করে দিচ্ছে। তাকে প্রমাণ করতে হবে যে, সে এই টিমের হয়ে খেলার যোগ্য। ফুটবল মাঠের কাদা আর ঘামের জগৎ থেকে বেশ কিছুটা দূরে, কলেজের মেইন বিল্ডিংয়ের সামনের এক্সক্লুসিভ পার্কিং জোনটা তখন এক অন্য জগতের সাক্ষ্য দিচ্ছে। একটা ডিপ ব্লু রঙের বিএমডব্লিউ (BMW) কনভার্টেবল গাড়ি প্রবল গর্জনে গেট দিয়ে ঢুকে পার্কিং লটের একদম ভিআইপি সেকশনে ঢুকে এসে ব্রেক কষল। টায়ারের তীক্ষ্ণ আওয়াজে আশেপাশের কয়েকটা নতুন স্টুডেন্ট চমকে সেদিকে তাকাল। পুরানোরা ওদিকে নজর দিল না, দিনের পর দিন এই দৃশ্য দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে। গাড়ির দরজা খুলে যে ছেলেটি বাইরে এল, তাকে দেখলে যেকোনো ফ্যাশন ম্যাগাজিনের কভার মডেল বলে ভুল হতে পারে। বিক্রম মালহোত্রা। কলেজের অঘোষিত 'আলফা মেল'।  উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি, জিম-করা পারফেক্ট অ্যাথলেটিক ফিগার। পরনে ড্যামেজড ডিজাইনার জিন্স আর পায়ে হোয়াইট স্নিকার্স। চোখে রে-ব্যান এভিয়েটর সানগ্লাস। গায়ে একটা স্কাই-ব্লু রঙের কটন শার্ট, যার ওপরের তিনটে বোতাম খোলা, ভেতরে নিটোল, রোমশ বুকের সামান্য আভাস। চোখে রে-ব্যানের ডার্ক এভিয়েটর সানগ্লাস, আর বাঁ হাতের কব্জিতে রোলেক্সের দামি ঘড়ি। তার হাঁটার স্টাইলে একটা সহজাত দম্ভ, একটা ‘আমিই সবকিছুর নিয়ন্ত্রক’ গোছের অহংকার। সে ভালো করেই জানে সে কতটা সুদর্শন আর তার বাবার টাকার জোর কতটা।  ক্যাম্পাসে পা রাখতেই দুজন থার্ড ইয়ারের মেয়ে এসে তাকে ঘিরে ধরল। বিক্রম অত্যন্ত চার্মিংভাবে হেসে তাদের সাথে কথা বলছিল, এমন সময়, হঠাৎ... "ভাই, তুই তো আজ প্রথম ক্লাসটা মিস করে দিলি!(সামির)" তার দুই সাইডকিক, রকি আর সামির(নামের বানান 'সমীর', কিন্তু হিন্দি উচ্চারণ 'সামির'), আগে থেকেই ওখানে দাঁড়িয়ে ছিল। "বস! লেট করে দিলি আজ?" রকি এগিয়ে গিয়ে হাত মেলাল। বিক্রম সানগ্লাসটা খুলে টি-শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখল। তার মুখে একটা বাঁকা হাসি।  "মালহোত্রারা কখনো লেট করে না, রকি। বাকিরা আমাদের জন্য আর্লি চলে আসে।" সামির একটা সিগারেট এগিয়ে দিল বিক্রমের দিকে। বিক্রম সেটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা রিং করে ওড়াল। "তা বস, কাল তো বিশাল বাজি ধরে ফেললি। এক মাসের মধ্যে ওই নতুন ম্যাথস টিচার, মিস গাঙ্গুলিকে তুলবি ? মালটা কিন্তু হেভি প্রাউড। শুনেছি ক্লাসে কাউকে পাত্তা দেয় না। শুধু নিজের পড়ানো নিয়ে থাকে", সামির একটু সন্দেহ নিয়ে বলল। "মিস বিদিশা গাঙ্গুলি, তাই তো?" বিক্রম চোখ না সরিয়ে সিগারেটে আরেকটা টান মেরে জিজ্ঞেস বলল। "হ্যাঁ ভাই। পুরো কলেজের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কিন্তু যা অ্যাটিটিউড! কেউ ধারেকাছে ঘেঁষতে পারছে না", রকি বলল। বিক্রম একটা ছোট, বাঁকা হাসি হাসল। "অ্যাটিটিউড থাকলেই তো খেলার মজা। যে তালা সহজে খোলে না, তার চাবি হাতানোর থ্রিলটাই আলাদা। এইধরনের মেয়ে আমি আগে হ্যান্ডেল করেছি। এরা অন্যধরনের হয়।", বিক্রম ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল।  "ওদেরকে তুই যদি প্রথম দিনেই গিয়ে 'ইউ আর লুকিং হট' বলিস, ওরা তোকে জুতোর তলায় পিষে দেবে। মিস গাঙ্গুলি একটা ইন্টেলেকচুয়াল দেওয়াল তুলে রেখেছে। আমি ওই দেওয়াল ভাঙার চেষ্টা করব না। আমি দেওয়ালটার দরজা দিয়ে ঢুকব।" সে সিগারেটের শেষ অংশটা ছুড়ে ফেলে দিয়ে জুতো দিয়ে পিষে দিল।  "এক মাস। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওর শাড়ির ভাঁজ আমি কীভাবে খুলি, সেটা তোরা শুধু দেখবি...দ্যাট উইল বি আ মাস্টারপিস।" বিক্রম জানে, এই নারী পটানোর জন্য একটা পারফেক্ট মাইন্ড-গেম দরকার। তাকে এমন একটা রূপ ধরতে হবে, যা ওই নারীর সমস্ত ডিফেন্স মেকানিজমকে ভেঙে দেবে। সে মনে মনে নিজের ঘুঁটি সাজাতে শুরু করল। কলেজের মেইন বিল্ডিংয়ের শীতাতপ নিয়ন্ত্রিত স্টাফরুমে তখন সম্পূর্ণ ভিন্ন এক পরিশীলিত পরিবেশ। বিদিশা নিজের ডেস্কে বসে ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্টগুলো চেক করছিলেন। তার পরনে আজ একটা হালকা পেস্তা রঙের লিনেন শাড়ি, সাথে মানানসই স্লিভলেস প্রিন্টেড ব্লাউজ। চুলগুলো একটা ক্লিপ দিয়ে আলতো করে আটকানো, ঘাড়ের কাছে কয়েকটা রেশমি চুল অবাধ্যভাবে খসে পড়েছে। "মিস গাঙ্গুলি, আপনার একাগ্রতা দেখলে সত্যিই ঈর্ষা হয়।" বিদিশা মুখ তুলে তাকালেন। রাহুল বোস। হাতে দুটো পেপার কাপে কফি নিয়ে তার ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন। রাহুলের চোখে সেই চিরপরিচিত, শালীন অথচ উষ্ণ মুগ্ধতা। বিদিশা হাতের লাল পেনটা নামিয়ে রেখে একটু হাসলেন।  "আসুন মিস্টার বোস। একাগ্রতা ছাড়া অঙ্কের সমাধান হয় না।" রাহুল একটা কফির কাপ বিদিশার দিকে এগিয়ে দিয়ে সামনের চেয়ারটায় বসলেন।  "তা ঠিক। তবে কলেজের এই একঘেয়ে রুটিনে আপনি আসার পর থেকে স্টাফরুমের ম্যাথমেটিক্সটা বেশ বদলে গেছে। এখন অনেকেই ইংলিশ ছেড়ে ম্যাথসের দিকে বেশি নজর দিচ্ছে।" কথাটা অত্যন্ত সুচারু, ফ্লার্টেটিয়াস। কিন্তু এর মধ্যে কোনো সস্তা ব্যাপার নেই। হিমঘরে জমে থাকা বিদিশার নারীসত্তায় এই কথাগুলো যেন এক পশলা উষ্ণ রোদের মতো এসে পড়ল। তিনি একজন পুরুষকে আকর্ষণ করছেন, তার উপস্থিতি একজন পরিণত পুরুষকে ভাবাচ্ছে, এই অনুভূতিটা বিদিশার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। বিদিশা কফির কাপে চুমুক দিয়ে রাহুলের চোখের দিকে সরাসরি তাকালেন। তার অন্তঃসলিলা, গভীর চোখদুটোয় একটা হালকা ঝিলিক খেলে গেল। "আপনার ফ্লার্ট করার ধরনটা বেশ সফিস্টিকেটেড, মিস্টার বোস। তবে আমি এখানে শুধু নিজের কাজেই ফোকাস করতে এসেছি," বিদিশা অত্যন্ত মার্জিতভাবে, কিন্তু একটা প্রচ্ছন্ন আশকারা দিয়ে উত্তর দিলেন। রাহুল হাসলেন।  "আমি শুধু ফ্যাক্টস বলছিলাম। এনিওয়ে, সামনেই তো কলেজের অ্যানুয়াল কালচারাল ফেস্ট আসছে। আশা করি আপনাকে সেখানে দেখতে পাব।" "অবশ্যই। কেন নয়?" বিদিশা শান্তভাবে উত্তর দিলেন। তার মনে একটা অদ্ভুত স্বাধীনতা কাজ করছিল। এখানে তাকে কেউ বিচার করার নেই। কেউ তাকে অরুণের স্ত্রী বা অয়নের মা হিসেবে দেখছে না। এখানে তিনি শুধুই বিদিশা। কয়েক ঘন্টা পরে সেদিনের লাস্ট ক্লাসটা নিয়ে মেইন বিল্ডিংয়ের করিডোর দিয়ে বিদিশা হেঁটে আসছিলেন লাইব্রেরির দিকে। তার এক হাতে কয়েকটা বই, শাড়ির আঁচলটা কাঁধের ওপর পিন করা। কলেজ ছুটি হতে এখনও কিছুটা সময় বাকি আছে। বিক্রমের চোখ বিদিশার ওপর পড়তেই তার সানগ্লাসের আড়ালে থাকা দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল। ওই ছিপছিপে, টানটান ফিগার, ওই মসৃণ হাঁটার ভঙ্গি—বিক্রমের মনে হলো যেন কোনো রাজহংসী হেঁটে আসছে। তার গ্যাংয়ের ছেলেরা ঠিকই বলেছিল। এই ম্যাথস টিচার সাধারণ কেউ নয়। বিক্রম করিডোরের দিকে এগিয়ে গেল।  তার টার্গেট। আগামী এক মাসের বাজি। বিদিশা নিজের বইগুলোর দিকে নজর রেখেই হাঁটছিলেন। হঠাৎ তার হাতের একটা ফাইল স্লিপ করে মেঝেতে পড়ে গেল। তিনি নিচু হয়ে সেটা তুলতে যাবেন, তার আগেই একটা শক্তসমর্থ, ফর্সা হাত ফাইলটা তুলে নিল। বিদিশা মুখ তুলে তাকালেন। তার সামনে দাঁড়িয়ে আছে একজন অত্যন্ত সুদর্শন ছাত্র। "আপনার ফাইল, ম্যাম", বিক্রম অত্যন্ত বিনীত গলায় বলল। তার মুখে এক অমায়িক হাসি ঝুলছে। আজ সকালে পার্কিং লটের উদ্ধত ভাব, লোলুপতা সেখানে অনুপস্থিত। একদম পারফেক্ট 'জেন্টলম্যান'। বিদিশা ফাইলটা হাতে নিয়ে একটু হাসলেন। "থ্যাংক ইউ।" "আমি বিক্রম মালহোত্রা। সেকেন্ড ইয়ার, হিস্ট্রি অনার্স", বিক্রম এক পা পিছিয়ে গিয়ে কলেজের ডেকোরাম মেনে সম্মানজনক দূরত্ব বজায় রেখে দাঁড়াল।  "আমি আপনার ক্লাস এখনো এটেন্ড করার সুযোগ পাইনি ম্যাম, তবে কলেজের সবাই আপনার পড়ানোর খুব প্রশংসা করছে। ওয়েলকাম টু আওয়ার কলেজ।" বিদিশা ছেলেটির মার্জিত আচরণে বেশ খুশি হলেন। আজকালকার ছেলেদের মধ্যে এমন রেস্পেক্টফুল বিহেভিয়ার খুব কমই দেখা যায়। "ধন্যবাদ, বিক্রম। তবে হিস্ট্রি স্টুডেন্টদের তো ম্যাথস ক্লাসে আসার কথা নয়", বিদিশা মৃদু হেসে বললেন। বিক্রম খুব নিষ্পাপ একটা হাসি দিল। "জানি ম্যাম। কিন্তু আপনার ক্লাস করার জন্য মনে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করতে হবে।" কথাটা একটা জোক হিসেবেই বলল বিক্রম, কিন্তু তার বলার ধরনে এমন একটা চার্ম ছিল যে বিদিশাও না হেসে পারলেন না। "ইউ আর কোয়ায়েট চার্মিং, বিক্রম। কিন্তু সাবজেক্ট চেঞ্জ করাটা বুদ্ধিমানের কাজ হবে না," বিদিশা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন। "ম্যাম," বিক্রম পেছন থেকে ডাকল। তার গলায় এবার একটু সিরিয়াসনেস। বিদিশা ঘুরে তাকালেন। "আমি স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার। আগামী মাসে কলেজের অ্যানুয়াল কালচারাল ফেস্ট। আপনার মতো একজন এস্থেটিক মানুষের সাহায্য আমাদের খুব দরকার। আমি কি মাঝে মাঝে এই ফাংশনের বিষয়ে আপনার থেকে গাইডেন্স নিতে পারি?" বিক্রমের চোখেমুখে একটা নিখুঁত 'ভালো ছেলে'র এক্সপ্রেশন। আজকেই রাহুল বোস কালচারাল ফেস্টের কথা বলছিলেন না ? বিদিশা একটু ভেবে বললেন, "অফকোর্স। আমি সাধ্যমতো সাহায্য করব। তোমার প্রয়োজন পড়লে তুমি আমার কেবিনে আসতে পারো।" সম্প্রতি প্রিন্সিপাল বিদিশাকে একটি কেবিন অ্যালট করেছেন।  "থ্যাংক ইউ, ম্যাম। হ্যাভ আ গ্রেট ডে", বিক্রম মাথা সামান্য ঝুঁকিয়ে সম্মান জানিয়ে নিজের রাস্তা ধরল। বিদিশা লাইব্রেরির দিকে এগিয়ে গেলেন। তার মনে হলো, ছেলেটা বেশ ভদ্র আর মার্জিত। বিক্রম তার শিকারের দিকে প্রথম গুটিটা চালল। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, বিদিশা সেই ফাঁদটা বুঝতে পারলেন না। তিনি বিক্রমকে কেবিনে আসার পারমিশন দিয়ে দিলেন।
Parent